×

চট্টগ্রাম

দুই পক্ষের টেটা যুদ্ধ, ঘরবাড়িতে আগুন

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পিএম

দুই পক্ষের টেটা যুদ্ধ, ঘরবাড়িতে আগুন

ছবি : সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় টেটা যুদ্ধসহ দেশীয় অস্ত্রের ব্যবহার এবং প্রতিপক্ষের ঘরবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮–১০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সোমবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সালাম গ্রুপ ও মনোয়ার মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবারের হাতাহাতির ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে মঙ্গলবার বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে মনোয়ার মেম্বার গ্রুপের লোকজন সালাম মিয়ার বিল্ডিং ও বসতঘরে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হাসান জানান, শমলা বেগম (৫৫) নামে এক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্য আহতরা এখনো হাসপাতালে আসেননি।

চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, শনিবারের ঘটনার জের ধরে মঙ্গলবার বড় ধরনের সংঘর্ষ হয়েছে। পূর্ব শত্রুতার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংঘর্ষে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে এবং উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিষয়টি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে বলে আমরা জেনেছি। উভয় পক্ষের কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েল-লেবানন দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা

ইসরায়েল-লেবানন দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা

ফেলোশিপের প্রস্তাবনা আহ্বান টিআইবির

ফেলোশিপের প্রস্তাবনা আহ্বান টিআইবির

ইরানি ‘সন্ত্রাসী’ গোষ্ঠী নির্মূল করল সংযুক্ত আরব আমিরাত

ইরানি ‘সন্ত্রাসী’ গোষ্ঠী নির্মূল করল সংযুক্ত আরব আমিরাত

ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App