×

চট্টগ্রাম

ভারী বৃষ্টিতে বিকল্প সড়কে ধস, কসবা-আখাউড়া সড়কে যান চলাচল বন্ধ

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬, ০২:৪১ পিএম

ভারী বৃষ্টিতে বিকল্প সড়কে ধস, কসবা-আখাউড়া সড়কে যান চলাচল বন্ধ

ছবি: সংগৃৃৃহীত

টানা ভারী বৃষ্টির কারণে ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া আঞ্চলিক সড়কের মনিয়ন্ধ এলাকায় একটি বিকল্প সড়ক ভেঙে পড়েছে। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া ভারী বর্ষণে সড়কের দুর্বল অংশ নরম হয়ে ধসে পড়ে।

স্থানীয়রা জানান, মূল সড়কের  সেতুর নির্মাণ চলমান থাকায় সেখানে অস্থায়ীভাবে বিকল্প পথ তৈরি করা হয়েছিল। কিন্তু টানা বৃষ্টির পানির চাপে সেই বিকল্প সড়কও টিকতে পারেনি।

এ ঘটনায় আখাউড়া ও কসবার মধ্যে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে যাতায়াতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে রোগী ও পণ্যবাহী যানবাহন সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে।

এদিকে, বিকল্প ব্যবস্থা না থাকায় অনেক যানবাহনকে দীর্ঘপথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে, ফলে সময় ও খরচ দুটোই বাড়ছে। স্থানীয়দের দাবি, দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ না করা  হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ভোগ তৈরি হতে পারে।

স্থানীয় প্রশাসন ও প্রকৌশলী বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, উপজেলা প্রকৌশলীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১১ সদস্যের জাতীয় সমন্বয় কমিটি গঠন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১১ সদস্যের জাতীয় সমন্বয় কমিটি গঠন

জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে: র‌্যাব

জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে: র‌্যাব

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা

বাজার ইজারা নিয়ে বিএনপি নেতাদের ‘সমঝোতা বাণিজ্য’

বাজার ইজারা নিয়ে বিএনপি নেতাদের ‘সমঝোতা বাণিজ্য’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App