×

চট্টগ্রাম

রাঙ্গামাটি

ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত, ১৪৪ ধারা জারি

Icon

নন্দন দেবনাথ, রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৫:৩৩ পিএম

ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত, ১৪৪ ধারা জারি

ছবি: সংগৃহীত

ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

আজ সোমবার দুপুর থেকে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত রাঙ্গামাটি জেলা কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতরা বিএনপি দলীয় কার্যালয়ে অবস্থান নেয়। অন্যদিকে পৌরসভা প্রাঙ্গণ থেকে নবনির্বাচিত কমিটির অনুসারীরা আনন্দ মিছিল বের করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে নবনির্বাচিত কমিটির সমর্থকরা পদবঞ্চিত কর্মীদের হটিয়ে বিএনপি কার্যালয় দখলে নেয়।

সংঘর্ষ থামাতে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে বিএনপি অফিসের আশপাশ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হন।

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিনের স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, রাঙ্গামাটি পৌরসভা, কাঁঠালতলী এলাকা, বনরূপা ও আশপাশ এলাকায় একটি ছাত্র সংগঠনের পদবঞ্চিত ও সংক্ষুব্ধ নেতাকর্মী ও তাদের সমর্থকরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারমুখী হয়ে অবস্থান করছে। তারই ধারাবাহিকতায় উক্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ব্যতীত অন্য কোনো অননুমোদিত ব্যক্তিবর্গের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

উক্ত এলাকার ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে কোনো প্রকার মিছিল, সভা-সমাবেশ ও যেকোনো প্রকার শব্দবর্ধক যন্ত্র বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে উক্ত এলাকায় সড়কে চলাচলকারী ব্যক্তি ও যানবাহন এ আদেশের আওতামুক্ত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

স্কুল ফিডিংয়ে পচা ডিম, ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা

স্কুল ফিডিংয়ে পচা ডিম, ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা

‘নৈতিক কারণে’ মনিরা শারমিনের রিট শুনতে হাইকোর্টের অপারগতা প্রকাশ

‘নৈতিক কারণে’ মনিরা শারমিনের রিট শুনতে হাইকোর্টের অপারগতা প্রকাশ

স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App