×

চট্টগ্রাম

পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০২:৩৫ পিএম

পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সদস্য মো. ইমন হোসেনকে (২৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল ৬টার দিকে পানছড়ি-লৌগাং সড়কের ইসলামপুর ডাউন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে। তিনি ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের কালেক্টর হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার লৌগাং হাটের দিন হওয়ায় ভোরে তিনি ইসলামপুর ডাউন এলাকায় যান। এসময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সংগঠক অমর চাকমা দাবি করেন, নিহত ইমন তাদের দলের সদস্য ছিলেন। তিনি এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (প্রসিত) গ্রুপকে দায়ী করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পানছড়ি থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, গুলি করে হত্যার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। লাশ উদ্ধার ও তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি থেকে এলো জ্বালানি তেলের বড় চালান

সৌদি থেকে এলো জ্বালানি তেলের বড় চালান

বাসাবাড়ির ছাদে সোলার বসানোর আহ্বান বিদ্যুৎমন্ত্রীর

বাসাবাড়ির ছাদে সোলার বসানোর আহ্বান বিদ্যুৎমন্ত্রীর

দীপু মনি-মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালের হাজিরের নির্দেশ

শাপলা চত্বর হত্যাকাণ্ড দীপু মনি-মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালের হাজিরের নির্দেশ

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App