×

চট্টগ্রাম

বন্দর নগরীর পুলিশ সুপারের দায়িত্ব নিলেন মাসুদ আলম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:৫১ পিএম

বন্দর নগরীর পুলিশ সুপারের দায়িত্ব নিলেন মাসুদ আলম

ছবি: সংগৃহীত

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় থেকে রাজধানীর রমনা জোনের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে সংবাদমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনার কেন্দ্রে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্মকর্তা মো. মাসুদ আলম। তবে অতীতের সেই আলোচনা-সমালোচনার ইতি টেনে তিনি এবার বন্দর নগরী চট্টগ্রামের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এসময় জেলা পুলিশ লাইন্সে তাকে সম্মানসূচক গার্ড অব অনার দেওয়া হয়। 

দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ এবং নাগরিকবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পরবর্তীতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি ‘টিম চট্টগ্রাম’ হিসেবে সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা প্রদান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদুল আজহায় সাত দিন ছুটি দিলো সরকার

ঈদুল আজহায় সাত দিন ছুটি দিলো সরকার

উত্তাল পদ্মায় বন্ধ ফেরি, ঘাটে আটকা শত শত যানবাহন

উত্তাল পদ্মায় বন্ধ ফেরি, ঘাটে আটকা শত শত যানবাহন

প্রথম আলো সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলো সেই ‘পাশা’

প্রথম আলো সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলো সেই ‘পাশা’

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৫৩

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৫৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App