চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মারসা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রেহেনা বেগম (৬০) নামে এক নারী নিহত এবং একই সময়ে আহত হয়েছেন আরো ৭ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (৯ মে) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেহেনা বেগমের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার পাচুরিয়া এলাকায়। তার স্বামীর নাম বদিউল আলম। এছাড়া আহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
চট্টগ্রাম জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান, 'দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।'
