×

চট্টগ্রাম

রামুর চা বাগান এলাকায় ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৩:২৭ পিএম

রামুর চা বাগান এলাকায় ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলার রাবার বাগানের গহীন অরণ্যে সংঘটিত চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। অটো মিশুক ছিনতাই করতে গিয়ে চালককে হত্যার ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ক্লুলেস এই হত্যার জট খুলেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শওকত জামিল।

গ্রেপ্তারকৃতরা হলেন উখিয়ার হলুদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে আব্দু শুক্কুর (৩৮), রামুর খুনিয়াপালং ইউনিয়নের ছাদিরকাটা এলাকার সৈয়দ আকবরের ছেলে গুরা মনিয়া (২২) এবং উখিয়ার পাগলিরবিল এলাকার ইদ্রিস ভাণ্ডারীর ছেলে হোছেন (১৯)।

পুলিশ জানায়, গত ৮ মে থেকে ৯ মে পর্যন্ত রামু ও উখিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে প্রধান আসামি আব্দু শুক্কুরকে নিবিড় জিজ্ঞাসাবাদ শেষে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ভিকটিম শামসুল আলমের (৫১) অটো মিশুক গাড়ি ছিনতাইয়ের পরিকল্পনা করে আসামিরা। তারা কক্সবাজার সদর এলাকা থেকে মালামাল আনার কথা বলে ১ হাজার ২০০ টাকায় গাড়িটি ভাড়া করেন। পরে কৌশলে তাকে রামু থানাধীন জোয়ারিয়ানাল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রামু রাবার বাগান কারখানার পেছনের নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে যান।

সেখানে অটো মিশুকের চাবি চাইলে শামসুল আলম বাধা দেন। একপর্যায়ে আসামিরা তার সঙ্গে থাকা গামছা গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। পরে মরদেহের মুখে মাস্ক লাগিয়ে ঘটনাস্থলে ফেলে রেখে অটো মিশুক নিয়ে পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, হত্যার পর গাড়িটি উখিয়ার মরিচ্যা এলাকার একটি ইটভাটার পাশে রেখে দেওয়া হয়। পরদিন ১১ মার্চ কোটবাজার এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির কাছে অটো মিশুকটি ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয় আসামিরা। পরে বিক্রির টাকা তিনজন সমান ভাগে ভাগ করে নেয়।

এ বিষয়ে রামু থানার ওসি (তদন্ত) মো. ফরিদ জানিয়েছেন, ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছিনতাইকৃত অটো মিশুক গাড়ি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিজয়কে শুভেচ্ছা, কংগ্রেসকে কটাক্ষ মোদির

বিজয়কে শুভেচ্ছা, কংগ্রেসকে কটাক্ষ মোদির

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন পুলিশ হেফাজতে

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন পুলিশ হেফাজতে

দীর্ঘদিনের মতবিরোধের জেরেই ভাঙলো আবু ত্বহার দ্বিতীয় দফার সংসার

দীর্ঘদিনের মতবিরোধের জেরেই ভাঙলো আবু ত্বহার দ্বিতীয় দফার সংসার

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App