×

চট্টগ্রাম

দেলোয়ার হত্যায় যুবলীগ নেতাসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৫:৪৩ পিএম

দেলোয়ার হত্যায় যুবলীগ নেতাসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দেলোয়ার মৃধা (৩৫) হত্যার ঘটনায় যুবলীগ নেতাসহ ১৫ জনের নাম উল্লেখ করে আরো ৮ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১০ মে) রাত ১০টায় নিহতের বড় ভাই ও চালিভাংগা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুল বাতেন মৃধা বাদী হয়ে মেঘনা থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম।

মামলায় চন্দনপুর ইউনিয়নের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি গ্রামে বাদীর জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ইউপি সদস্য নাছির উদ্দিনের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। জমির মাঝখান দিয়ে রাস্তা না নিয়ে এক পাশ দিয়ে নেওয়ার কথা বলায় নাছির উদ্দিন ক্ষুব্ধ হন বলে অভিযোগ করা হয়েছে। এর জেরে গত ৯ মে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দেলোয়ার মৃধা পুরোনো বাড়ি থেকে নতুন বাড়িতে যাওয়ার পথে আগে থেকে ওত পেতে থাকা নাছির উদ্দিন, তাঁর শ্যালক হালিমসহ সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। হামলায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান দেলোয়ার মৃধা। পরে উভয় পক্ষের নাছির উদ্দিন, হালিম, আব্দুল আজিজ ও কামাল উদ্দিনসহ কয়েকজন গুরুতর আহত হন।

বাদী আব্দুল বাতেন মৃধা বলেন, “রাস্তা নির্মাণ নিয়ে পূর্ব বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে আমার ভাই দেলোয়ার মৃধার ওপর হামলা চালানো হয়েছে। আগে থেকে ওত পেতে থেকে সশস্ত্র হামলা করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

এদিকে, মামলার প্রধান আসামি নাছির উদ্দিনের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, “দেলোয়ার হত্যার ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ আরো ৭ থেকে ৮ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে এবং খুব শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান

লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান

মধ্যপ্রাচ্যের জলসীমায় যুদ্ধজাহাজ মোতায়েন করছে ব্রিটেন

মধ্যপ্রাচ্যের জলসীমায় যুদ্ধজাহাজ মোতায়েন করছে ব্রিটেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App