×

চট্টগ্রাম

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৩৮ যাত্রী

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০২:৫৩ পিএম

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৩৮ যাত্রী

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ৩৮ জন যাত্রী। রোববার দুপুরে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের শরীরের বিভিন্ন অংশে কেটে যায় বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থলে সড়ক ও জনপথ বিভাগের সুরক্ষা ওয়াল না থাকলে বাসটি প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যেতে পারত। সেক্ষেত্রে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।

বাসে থাকা যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসটি রাঙ্গামাটি শহরের সাপছড়ি এলাকায় পৌঁছালে নিচের ঢালু পথে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ওয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়। এরপর আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে বের হয়ে আসেন।

যাত্রীরা আরও অভিযোগ করেন, বাসচালক দীর্ঘ সময় ধরে মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন। কয়েকজন যাত্রী তাকে সতর্ক করলেও তিনি তা আমলে নেননি। এছাড়া বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল বলেও জানান তারা। এক যাত্রী বলেন, “সাপছড়ির ঢালু পথে নামার সময় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারায়। পাশে ওয়াল না থাকলে আমরা সবাই হয়তো মারা যেতাম।”

যাত্রীরা অভিযোগ করে বলেন, ঢাকা থেকে বাতিল হওয়া পুরোনো বাস কম দামে কিনে এই রুটে চালানো হচ্ছে। ফলে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

খবর পেয়ে মানিকছড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের সহায়তা করে। ফাঁড়ির পুলিশ সদস্য মো. জামাল বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের রাঙ্গামাটির দিকে পাঠিয়েছি। তবে গুরুতর আহতের ঘটনা ঘটেনি।”

এদিকে রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, বাস দুর্ঘটনার খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অপেক্ষার পর এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’

অপেক্ষার পর এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’

ঝড়ে গাছের ডাল রেললাইনে, ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

নীলফামারী ঝড়ে গাছের ডাল রেললাইনে, ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

৩৫ মণের ‘নেইমার’ ঘুরে বেড়ায় দড়ি ছাড়াই

৩৫ মণের ‘নেইমার’ ঘুরে বেড়ায় দড়ি ছাড়াই

‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত গাড়ির কারণেই বেশিরভাগ দুর্ঘটনা’

সড়ক পরিবহন মন্ত্রী ‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত গাড়ির কারণেই বেশিরভাগ দুর্ঘটনা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App