×

চট্টগ্রাম

ফেনী

কালবৈশাখী আর অতিবৃষ্টিতে বিদ্যুৎ বিপর্যয়

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৬:৫৫ পিএম

কালবৈশাখী আর অতিবৃষ্টিতে বিদ্যুৎ বিপর্যয়

ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে মাত্র এক ঘণ্টার কালবৈশাখী ঝড় আর অতিবৃষ্টিতে গাছপালা ভেঙে পড়ে উপজেলার বিদ্যুৎ ব্যবস্থার বিপর্যয় ঘটেছে। সোনাগাজী বাজারসহ বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে গেছে ও টিনের চালা উড়ে গেছে।

রোববার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ দমকা হাওয়া ও প্রচণ্ড বৃষ্টি নেমে আসে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করে সোনাগাজী বাজারে উড়ে যাওয়া টিনের চাল উদ্ধার ও গাছপালা অপসারণ করে।

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে কালবৈশাখী ঝড় আর অতিবৃষ্টিতে সোনাগাজী উপজেলা পরিষদ চত্বরের ভেতরের গাছপালা ভেঙে লন্ডভন্ড হয়ে যায়। মডেল থানার সামনে গাছপালা ভেঙে সড়কে পড়েছে। সোনাগাজী বাজারের বড় মসজিদের সামনের সড়কে বিভিন্ন দোকান ও বাসা-বাড়ির টিনের চালা উড়ে যায়। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে ঘরবাড়ির ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ সঞ্চালন তারে গাছ পড়ে এবং খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে।

তবে এখন পর্যন্ত হতাহতের খবর না পাওয়া গেলেও কমপক্ষে শতাধিক গাছপালা ও ঘরবাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, "হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার খবর পেয়েছি। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।"

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ

এনসিপি থেকে পদত্যাগ করলেন ঢাকা উত্তরের সদস্য সচিব

এনসিপি থেকে পদত্যাগ করলেন ঢাকা উত্তরের সদস্য সচিব

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, নারী-পুরুষ-শিশুসহ আটক ১৪

জৈন্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, নারী-পুরুষ-শিশুসহ আটক ১৪

আবারও দেশের দ্রুততম মানব ইমরানুর, শিরিন আক্তারের হারানো মুকুট পুনরুদ্ধার

আবারও দেশের দ্রুততম মানব ইমরানুর, শিরিন আক্তারের হারানো মুকুট পুনরুদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App