×

চট্টগ্রাম

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

Icon

ফেনী ও ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:১৬ পিএম

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

ছবি: সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ চৌধুরীপাড়া রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কামরুল ইসলাম রসুলের একমাত্র ছেলে মিনহাজুল ইসলাম শাওন (২২) এবং সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সোমপুর গ্রামের আবু তৈয়বের ছেলে ইকবাল হোসেন জিসান (২৩)।

জানা গেছে, শাওন ও জিসান একটি মোটরসাইকেলে চট্টগ্রাম থেকে ফেনীর দিকে আসছিলেন। পথে একটি দ্রুতগতির ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানার মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওনের মৃত্যু হয়।

ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ডাম্প ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত ভেবে শেষকৃত্যের প্রস্তুতি, ছয় দিন পর জীবিত ফিরলেন এভারেস্ট গাইড

মৃত ভেবে শেষকৃত্যের প্রস্তুতি, ছয় দিন পর জীবিত ফিরলেন এভারেস্ট গাইড

বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু

বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু

প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App