×

সারাদেশ

দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিলো স্বজনরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ১০:৩৪ এএম

দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিলো স্বজনরা

ফাইল ছবি

নোয়াখালীর কবিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে গাঁজাসহ আটক দুই কারবারিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছেন স্বজনরা।

বুধবার (৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ফরায়েজী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ওই দুই মাদক কারবারিরা হলেন, মো. লিটন (২৫) ও মো. মাইনুদ্দিন (৩০)। মো. লিটনকে রাত ৮টার দিকে পুলিশ আটক করলেও মাইনুদ্দিন এখনো পলাতক আছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১২ সদস্যের দল ফরাজী বাজার মনিনগর গ্রামে অভিযান চালায়। এসময় ২৫০ গ্রাম গাঁজাসহ আসামি লিটন ও মাইনুদ্দিনকে আটক করা হয়।

পরে আসামিদের স্বজনসহ সহযোগীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ওপর আক্রমণ করে হাতকড়াসহ দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় লিটনকে আটক করে পুলিশ। মাইনুদ্দিন এখনো হাতকড়াসহ পলাতক আছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উদ্ধার করে এবং পলাতক আসামি লিটনকে আটক করে। বাকি আসামি আটকে অভিযান চলছে। অভিযোগ অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App