×

সারাদেশ

কুমিল্লায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৩০ পিএম

কুমিল্লায় দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর ময়নামতি হাইওয়ে থানার সামনে আলেখারচরে ওভারটেক করার সময় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ট্রাকের চাপায় রাকিব (৩২) নামে ১মোটরসাইকেল চালক নিহত। খবর পেয়ে নিহতের লাশ ও সাথে থাকা ড্রাইভিং লাইসেন্স ও মোবাইল ফোন(ভাঙ্গা), ব্যবহৃত হিরো হুন্ডা (নং কুমিল্লা ল- ১৩-৭৩৭৫) ও নগদ বেশকিছু টাকা উদ্ধার করেন ময়নামতি হাইওয়ে থানা পুলিশের এসআই জসিম। তিনি জানান, ড্রাইভিং লাইসেন্স সূত্রে জানা যায়, নিহতের নাম রাকিব হাওলাদার এবং সে ঝালকাঠি জেলা সদরের বাদশা হাওলাদার এর ছেলে বলে জানা গেছে। নিহতের লাশটি বর্তমানে ময়নামতি হাইওয়ে থানায় রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে নিহতের সহকর্মী একরাম খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। তিনি জানান, নিহত রাকিব হাওলাদার কুমিল্লা সেনানিবাসে জিওসির বাংলো নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান “গ্রিন পিক” এ সহকারী ঠিকাদার হিসেবে কর্মরত ছিলেন।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের এসআই জসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ও তার সাথে থাকা মালামাল উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App