×

সারাদেশ

আইফোন না পেয়ে কিশোরের আত্মহত্যা

Icon

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৩:২৫ পিএম

আইফোন না পেয়ে কিশোরের আত্মহত্যা

আইফোন

কয়েকদিন ধরে বাবার কাছে আইফোন চেয়ে আসছিল মৃদুল (১৭)। না পেয়ে বাবার ওপর অভিমান করে আত্মহত্যা করে সে।

বুধবার (১৫ মে)  সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামে এ ঘটনা ঘটে।  মৃদুল ওই গ্রামের সৌদি প্রবাসী মোমেন মিয়ার ছেলে। 

মৃদুলের মা লাভলী আক্তার একমাত্র ছেলেকে হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, রাতে ছেলে ভাত খেয়ে পাশের রুমে ঘুমাতে গেছে। সকালে উঠে দেখি ছেলে দুনিয়ায় নেই বলেই আবার মূর্ছা যান।

মৃদুলের মামা সানাউল্লাহ বলেন, আমার ভাগিনা আগে মাদরাসায় লেখা পড়া করতো।  কয়েকদিন ধরেই তার বাবার কাছে আইফোন চেয়েছিল।  বিদেশে তার বাবা অসুস্থ থাকায় বলেছেন কয়েকদিন পরে আইফোন পাঠাবে। কিন্তু ভাগিনা অভিমানে মঙ্গলবার রাতে ঘরের ভিতরেই ফাঁস দিয়েছে। 

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ওমর ফারুক বলেন, আইফোনের জন্য বাবার সঙ্গে অভিমান করে নিজ শয়ন কক্ষে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে মৃদুল নামে এক কিশোর। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App