×

সারাদেশ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ পিএম

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় হারডি কারখানার দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দিন এ অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে দুই মাসের বেতনের দাবিতে চন্দ্রায় হারডি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। 

ওসি আরো বলেন, এতে দীর্ঘ যানজটের তৈরি হওয়ায় আমরা গাড়িগুলোকে ডাইভারসন দেয়ার পরিকল্পনা চলছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক থেকে তাদের সরিয়ে নেয়ার চেষ্টা করছি।

এ অবরোধে উত্তর বঙ্গের রাস্তা চন্দ্রায় চন্দ্রা-নবীনগর, ঢাকা-টাঙ্গাইল ও জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও অফিসগামী চলাচলকারী যাত্রীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App