×

সারাদেশ

পাবনায় মোবাইল ফোনের সকল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Icon

পলাশ হোসেন, পাবনা থেকে

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম

পাবনায় মোবাইল ফোনের সকল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

পাবনায় মোবাইল ফোনের সকল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

পাবনায় মোবাইল ফোনের সকল দোকান অনির্দিষ্টকালের জন্য  বন্ধ ঘোষণা করেছে পাবনা জেলা মোবাইল বিজনেস কমিউনিটি। এনইআইআর ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। 

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায় পাবনা জেলার সকল মোবাইল  ফোনের দোকান বন্ধ করে পাবনা প্রেসক্লাবের সামনে পাবনা জেলার সকল মোবাইলের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও বিক্ষোভ মিছিল করেন। 

তাদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই নিয়মের ফলে একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম বেড়ে যাবে।

উল্লেখ্য, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত এবং অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার রোধ করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে। এর ফলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা অনুমোদনহীন আমদানি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হয়ে যাবে।

এ সময় পাবনা জেলার সকল মোবাইলের দোকানের মালিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা

হাওরে বন্যার শঙ্কা, ২০ হাজার পরিবারকে জাতিসংঘের সহায়তা

হাওরে বন্যার শঙ্কা, ২০ হাজার পরিবারকে জাতিসংঘের সহায়তা

‘হরমুজ সংকট যত দিন থাকবে, পরিণতি আরো গুরুতর হবে’

‘হরমুজ সংকট যত দিন থাকবে, পরিণতি আরো গুরুতর হবে’

ট্রাম্পের সফর ঘিরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

ট্রাম্পের সফর ঘিরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App