গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির দেড় শতাধিক নেতা-কর্মী
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৯ পিএম
ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরের কাশিমপুর থানা জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের দেড়শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এ উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আয়োজিত অনুষ্ঠানে নবযোগদানকারীরা গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে গাজীপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ফারুক খান ও কাশিমপুর থানার জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন দেওয়ানের নেতৃত্বে দেড়শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন।
এ সময় তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় গাজীপুর মহানগর বিএনপির নেতারাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
