×

সারাদেশ

চকরিয়ায় ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা

১৩০টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার সাথে থাকছে পুলিশের বডিওর্ন ক্যামেরা

Icon

মিজবাউল হক, চকরিয়া (কক্সবাজার) থেকে

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৯ পিএম

১৩০টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার সাথে থাকছে পুলিশের বডিওর্ন ক্যামেরা

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র গুলোতে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলাবাহিনী। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিপুল পরিমান আইনশৃঙ্খলাবহিনীর সদস্যরা মাঠে কাজ করবেন। ইতোমধ্যে ১৩০টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। সিসি ক্যামরার পাশাপাশি পুলিশ সদস্যের শরীরে বডিওর্ন ক্যামেরা লাগানো থাকবে।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র গুলোতে সাধঅরণ ভোটাররা শান্তিপূর্নভাবে ভোটাধিকার প্রয়োগ করতে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলা হয়েছে। ১২ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যের মাঠে থাকবেন।  কেন্দ্র গুলোতে সিসি ক্যামেরা পাশাপাশি পুলিশ সদস্যের শরীরে বডি ওর্ন ক্যামেরাও লাগানো থাকবে।  

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে চকরিয়ায় ১৩০টি ভোট কেন্দ্র রয়েছে। এরমধ্যে ৬১টি ভোট  কেন্দ্র ঝুঁকিপূর্ন, ১৪টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ৫৫টি কেন্দ্র কম ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ১৩০টি ভোট কেন্দ্রে সিসি ক্যামরা বসানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৬টি করে সিটি ক্যামেরা থাকবে। ইতোমধ্যে সিসি ক্যামরার কাজ সম্পন্ন হয়েছে। সিসি মনিটরিং করতে চকরিয়া থানায় ডকিং স্টেশন স্থাপিত হয়েছে। ভোটের দিন অপ্রীতিকর ঘটনা ও সন্ত্রাসীদের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পুলিশ কর্মকর্তার শরীরে বডিওর্ন ক্যামরাও লাগানো হবে। পুলিশ সদস্যদের মাঝে বডিওর্ন ক্যামেরা বিতরণ করা হয়েছে।

‎শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি বলেন, চকরিয়া উপজেলার ১৩০টি ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তার আওতায় আনা হয়েছে। কেন্দ্র দখল, ভোটারদের ভয়ভীতি এবং অপ্রীতিরকর ঘটনা কোনভাবে সহ্য করা হবে না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে তাদেরকে শক্তভাবে দমন করা হবে। পুলিশ সদস্যদের মাঝে বডি ওর্ন ক্যামেরা বিতরণ করা হয়েছে। এবারের নির্বাচনে কোন ধরণের শঙ্কা নেই।  

তিনি আরও বলেন, ভোট কেন্দ্রগুলোতে বিপুল পরিমান আইনশৃঙ্খলাবাহিনী কাজ করবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার আশ্বাস প্রদান ও সচেতনা বৃদ্ধির কাজ সম্পন্ন করার কথাও জানান তিনি। ##  


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঐক্য সরকার নয়, একক জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি

রয়টার্সকে তারেক রহমান ঐক্য সরকার নয়, একক জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি

রোববার থেকে দেওয়া হবে হজের ভিসা

রোববার থেকে দেওয়া হবে হজের ভিসা

টাঙ্গাইলে বিএনপি প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলে বিএনপি প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা

মার্কিন শুল্ক কমাতে দিল্লিকে যা দিতে হচ্ছে

মার্কিন শুল্ক কমাতে দিল্লিকে যা দিতে হচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App