×

সারাদেশ

মেঘনায় অভিযানে ১৪ জেলে আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:২২ পিএম

মেঘনায় অভিযানে ১৪ জেলে আটক

ছবি: সংগৃহীত

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে পাঙ্গাশের পোনা ধরার একটি চাঁইসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম এবং প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

রোববার (৯ মার্চ) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের নেতৃত্বে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করেন।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে পাঙ্গাশের পোনা ধরার একটি চাঁই এবং প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

আটক জেলেদের মধ্যে ১০ জনকে ৪ হাজার টাকা করে এবং ৪ জনকে ২ হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আরো পড়ুন: বাঘায় সিএনজি-ভটভটির সংঘর্ষে নিহত ৩

আটকরা হলেন শাহাবুদ্দিন (৪৫), মিরাজ হোসেন (২৩), ইব্রাহীম (২৪), রাসেল (৩৫),  সুলাইমান (২৫), সাইদুল ইসলাম (৩০), আরিফ (৩২), জাকির (৪৮), রুবেল মাঝি (৩৮), নূর ইসলাম রাঢ়ী (৩৩), শাহ-আলম (৪৩), আনিচ (৩৭), আমিন (৩০) ও সাকিল মাঝি (৩০)।

মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে স্বপদে বহালের দাবি

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে স্বপদে বহালের দাবি

আওয়ামী লীগ–ছাত্রদল সংঘর্ষ, নোয়াখালীতে গ্রেপ্তার আরও ১৮

আওয়ামী লীগ–ছাত্রদল সংঘর্ষ, নোয়াখালীতে গ্রেপ্তার আরও ১৮

পুলিশি পাহারায় জানাজা শেষে কারাগারে ফেরত

আবেগঘন দৃশ্য পুলিশি পাহারায় জানাজা শেষে কারাগারে ফেরত

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ দাবি

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App