×

সারাদেশ

লাখো মানুষের জন্য রান্নার উপযোগী কড়াই উদ্বোধন করলেন মন্ত্রী

Icon

সেকেন্দার আলী বাবলু, রাজারহাট (কুড়িগ্রাম)

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:০০ পিএম

লাখো মানুষের জন্য রান্নার উপযোগী কড়াই উদ্বোধন করলেন মন্ত্রী

ছবি: সংগৃহীত

মানবসেবামূলক কার্যক্রমে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। কুড়িগ্রামে দুর্যোগকালীন সময়ে বিপুলসংখ্যক মানুষের জন্য দ্রুত রান্না করা খাবার সরবরাহের লক্ষ্যে বিশ্বের বৃহৎ কড়াই উদ্বোধন করা হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার (১৪ মার্চ) দুপুরে হলোখানা সুভার কুটিতে আনুষ্ঠানিক ভাবে কড়াইটির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বিশাল আকৃতির এই কড়াইটির ব্যাস ৩১ ফুট ৬ ইঞ্চি এবং গভীরতা প্রায় সাড়ে চার ফুট। ২২টি চুলার সমন্বয়ে তৈরি রান্নার এই ব্যবস্থায় একসঙ্গে প্রায় এক লাখ মানুষের জন্য খাবার রান্না করা সম্ভব। 

এতে একবারে ব্যবহার করা যায় প্রায় ৭ টন চাল, ৩ টন সবজি,প্রায় ৮০০ লিটার ভোজ্যতেল এবং প্রায় দেড় টন ডালসহ বিভিন্ন ধরনের মসলা। 

বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, বৃহৎ এই কড়াইটি তৈরিতে প্রায় দুই মাস সময় লেগেছে। বিশেষভাবে নকশা ও শক্তিশালী ধাতব কাঠামো ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে, যাতে দীর্ঘ সময় ধরে বিপুল পরিমাণ খাবার নিরাপদভাবে রান্না করা যায়।

দুর্যোগকবলিত এলাকায় দ্রুত খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ,পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন এবং ফাউন্ডেশনের কর্মকর্তা মিজানুর রহমানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী বলেন, ‘কুড়িগ্রাম একটি দুর্যোগপ্রবণ এলাকা। প্রতি বছর বন্যা ও নদীভাঙনের কারণে এখানকার মানুষ চরম দুর্ভোগে পড়েন এবং অনেক সময় খাদ্য সংকট দেখা দেয়। এ ধরনের পরিস্থিতিতে দ্রুত রান্না করা খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগ দুর্যোগকালীন মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতে গঙ্গা চুক্তি ও সীমান্ত হত্যা নিয়ে আলোচনাই হয়নি

দিল্লিতে গঙ্গা চুক্তি ও সীমান্ত হত্যা নিয়ে আলোচনাই হয়নি

লেবাননে হামলা ও শান্তিরক্ষী হত্যার নিন্দা জানিয়েছে ৮০টি রাষ্ট্র

লেবাননে হামলা ও শান্তিরক্ষী হত্যার নিন্দা জানিয়েছে ৮০টি রাষ্ট্র

হরমুজে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি ও চীনা মুদ্রা নিচ্ছে ইরান

হরমুজে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি ও চীনা মুদ্রা নিচ্ছে ইরান

লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনাতে রাশিয়ার দাবি

লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনাতে রাশিয়ার দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App