×

সারাদেশ

ব্যাপক শিলাবৃষ্টিতে সুনামগঞ্জে ফসলের ক্ষতির আশঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৪ পিএম

ব্যাপক শিলাবৃষ্টিতে সুনামগঞ্জে ফসলের ক্ষতির আশঙ্কা

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জে জেলায় টানা দুই দিন ধরে ব্যাপক শিলাবৃষ্টি হওয়ায় হাওরপারের কৃষকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও শঙ্কা। বিশেষ করে বোরো ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় সময় কাটাচ্ছেন তারা। এই আকস্মিক আবহাওয়ায় মাঠের ফসল নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

শনিবার (১৪ মার্চ) রাত ও রোববার সকালের দিকে জেলার দিরাই, শাল্লা, জামালগঞ্জ, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলায় হঠাৎ করেই ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। কয়েক মিনিটের তীব্র শিলাবৃষ্টিতে অনেক জায়গায় ধানখেতের গাছ নুয়ে পড়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি মৌসুমে জেলার ১৩৭ হাওরে প্রায় ১০ লাখ কৃষক ২ লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করেছেন। আর মাসখানেক পরই কষ্টের ফলানো এই ধান গোলায় তোলার কথা কৃষকদের। এর মধ্যেই সুনামগঞ্জে বৃষ্টিপাত ও বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টি শুরু হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা।

হাওরপারের অনেক কৃষক নিজেদের জমিতে গিয়ে ধানের অবস্থা দেখছেন। কেউ কেউ আশঙ্কা করছেন, শিলাবৃষ্টি বাড়লে ধানের শিষ ভেঙে যেতে পারে এবং গাছ মাটিতে লুটিয়ে পড়তে পারে।

দিরাই উপজেলার মাইট্টাপুর গ্রামের কৃষক মুতালিব উল্লা জানান, সারা বছর আমরা এই বোরো ধানের অপেক্ষায় থাকি। অনেক কষ্ট করে চাষ করেছি। এখন যদি শিলাবৃষ্টি বেশি হয় তাহলে বড় অনেক ক্ষতি হয়ে যাবে।

সুনামগঞ্জ সদর উপজেলার কালিপুর গ্রামের কৃষক শফিক আহমেদ বলেন, ধানের শিষ আসতে শুরু করেছে মাত্র এই সময় ঝড় বা শিলাবৃষ্টি হলে ধান মাটিতে পড়ে যায়। তখন ফলন অনেক কমে যাবে। তাই খুব দুশ্চিন্তায় আছি।

জামালগঞ্জ উপজেলার বড় ঘাগটিয়া গ্রামের কৃষক লতিফ মিয়া বলেন, নিজের কোনো জমি নাই, অন্যের জমিতে আবাদ করেছি। গত রাত ও আজকে সকালে এই দুই দিনে যে পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে এবার ধান কতটুকু হবে তা নিয়ে চিন্তায় আছি।

সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক ঢাকা পোস্টকে বলেন, জেলার পাঁচটি উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত ধানের তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে শিলাবৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে ধানের ক্ষতি হতে পারে।

তিনি আরও বলেন, কৃষি বিভাগ পরিস্থিতির ওপর নজর রাখছে এবং মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরীয়তপুর ও ফরিদপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

শরীয়তপুর ও ফরিদপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

হত্যার লোমহর্ষক বিবরণ জানালো র‌্যাব

মুগদায় প্রবাসীর খণ্ডিত মরদেহ হত্যার লোমহর্ষক বিবরণ জানালো র‌্যাব

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল দিয়ে ফেরত

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল দিয়ে ফেরত

বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান

বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App