×

সারাদেশ

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ কার্যালয় ‘অবমুক্ত’ করার ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৪:১৪ পিএম

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ কার্যালয় ‘অবমুক্ত’ করার ঘোষণা

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয় ‘অবমুক্ত’ করার ঘোষণা দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। 

শুক্রবার (২৭ মার্চ) সকালে শহরের পৌরসভা মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে তারা এ ঘোষণা দেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক সজলের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী কার্যালয় অবমুক্ত করার ঘোষণা দেন এবং বিভিন্ন স্লোগান দেন। এসময় তাদের হাতে ব্যানার দেখা যায়। 

মোট পাঁচজনকে সেখানে উপস্থিত থাকতে দেখা যায়, যাদের মধ্যে তিনজন হেলমেট পরিহিত ছিলেন। তাদের হাতে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকাও ছিল।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরবর্তীতে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের নেতৃত্বে পুনরায় হামলা চালানো হয়। ওই সময় বুলডোজার দিয়ে ভবনের সামনের অংশ গুড়িয়ে দেওয়া হয়।

এরপর থেকে চারতলা বিশিষ্ট ভবনটি অকার্যকর হয়ে পড়ে এবং অনেকটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড্রোন প্রতিরক্ষা নিয়ে সৌদির সঙ্গে আলোচনা ইউক্রেনের

ড্রোন প্রতিরক্ষা নিয়ে সৌদির সঙ্গে আলোচনা ইউক্রেনের

হোটেলে থাকা মাকিন সেনারা ইরানের টার্গেট

হোটেলে থাকা মাকিন সেনারা ইরানের টার্গেট

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মান্নান হাওলাদার মারা গেছে

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মান্নান হাওলাদার মারা গেছে

জাফলংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জাফলংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App