×

সারাদেশ

ব্যবসায়ীর বাড়ি থেকে ৫ হাজার লিটার জ্বালানি উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পিএম

ব্যবসায়ীর বাড়ি থেকে ৫ হাজার লিটার জ্বালানি উদ্ধার

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সেনবাগ পৌরসভার ৫ নম্বর কাদরা ওয়ার্ডের মধ্য কাদরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, স্থানীয় এক ব্যবসায়ী খুচরা বাজারে সরবরাহ না করে বাড়িতে বিপুল পরিমাণ তেল মজুদ করে রেখেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বাড়ির ভেতরে ড্রামে সংরক্ষিত অবস্থায় ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম জানান, জব্দকৃত তেল পরবর্তীতে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। পাশাপাশি অবৈধ মজুদদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক ছাত্রলীগ নেতা স্বপন গ্রেপ্তার

সাবেক ছাত্রলীগ নেতা স্বপন গ্রেপ্তার

বার কাউন্সিল নির্বাচনে অংশ নেবেন শিশির মনির

বার কাউন্সিল নির্বাচনে অংশ নেবেন শিশির মনির

আরব দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চেয়েছে ইরান

আরব দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চেয়েছে ইরান

অবৈধ বালু উত্তোলনের সময় শ্রমিকের মৃত্যু

অবৈধ বালু উত্তোলনের সময় শ্রমিকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App