×

ক্রিকেট

তিন পরিচালকের পদত্যাগে অস্বস্তিতে বিসিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম

তিন পরিচালকের পদত্যাগে অস্বস্তিতে বিসিবি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এ সিদ্ধান্ত নেন। বিষয়টি নিজেই নিশ্চিত করে ইয়াসির বলেন, দায়িত্বে থাকা সময়ে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং পদত্যাগের পেছনে অন্য কোনো কারণ নেই।

চাপের কারণে সরে দাঁড়িয়েছেন কি না এমন প্রশ্নে তিনি জানান, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে গত মাসের শেষ দিকে বিসিবির পরিচালক পদ থেকে সরে দাঁড়ান আমজাদ হোসেন। তার আগে পদত্যাগ করেন ইশতিয়াক সাদেক। একের পর এক তিন পরিচালকের পদত্যাগে অস্বস্তিতে পড়েছে বোর্ড।

অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচন নিয়ে অসন্তোষ ও কমিটির বৈধতা নিয়ে প্রশ্নের মধ্যেই এই পদত্যাগগুলো নতুন করে আলোচনা তৈরি করেছে। এতে বোর্ডের ওপর চাপও বেড়েছে।

এদিকে গুঞ্জন রয়েছে, আরো কয়েকজন পরিচালক পদত্যাগ করতে পারেন। যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার

ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার

জ্বালানি সাশ্রয়ে মালয়েশিয়ায় ঘরে বসে কাজের ঘোষণা

জ্বালানি সাশ্রয়ে মালয়েশিয়ায় ঘরে বসে কাজের ঘোষণা

দুই বিচারক কর্মকর্তার বদলি

দুই বিচারক কর্মকর্তার বদলি

ইরানের সঙ্গে ফিলিপাইনের নিরাপত্তা সমঝোতা

ইরানের সঙ্গে ফিলিপাইনের নিরাপত্তা সমঝোতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App