×

অপরাধ

তাকসিম এ খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৯:২১ পিএম

তাকসিম এ খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন

ছবি : সংগৃহীত

ঢাকা ওয়াসার আলোচিত সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৯ আগস্ট) পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) এ-সংক্রান্ত একটি চিঠি দিয়েছে দুদক। চিঠিতে তাকসিম সংশ্লিষ্ট সব কাগজপত্রও তলব করা হয়েছে।

গত বৃহস্পতিবার ওয়াসা থেকে পদত্যাগ করেন তাকসিম এ খান। এরপর তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাকসিমের নিয়োগ সংক্রান্ত কাগজপত্র চেয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দেয়া হয়েছে।

২০০৯ সালে ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পান তাকসিম এ খান। এরপর দফায় দফায় মেয়াদ বাড়িয়ে সপ্তমবারের মতো ওই পদে আরো তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয় তাকে।

আরো পড়ুন : অবশেষে পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App