×

অপরাধ

শাপলা চত্বরে হত্যাকাণ্ড মামলায় সাবেক সিএমপি কমিশনার গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০১:১৭ এএম

শাপলা চত্বরে হত্যাকাণ্ড মামলায় সাবেক সিএমপি কমিশনার গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

সোমবার (৩০ মার্চ) রাতে রাজধানীর সবুজবাগ এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার হন তিনি।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকায় হেফাজতে ইসলামের কর্মসূচীকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

ডিবিপ্রধান জানিয়েছেন, ‘শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার আসামি তিনি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।’

পুলিশ সূত্র জানায়, ২০১৪ সালে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হিসেবে যোগ দেন আব্দুল জলিল মন্ডল। ২০১৬ সাল পর্যন্ত তিনি সেখানে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ছিলেন। পরে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পান।

শাপলা চত্বর ঘটনার সময় তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার পদে দায়িত্বরত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App