×

অপরাধ

সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পিএম

সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১৩

ছবি: সংগৃহীত

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে দেশব্যাপী পরিচালিত বিশেষ সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ ১৩ জন দুর্ধর্ষ অপরাধীকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

শনিবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব। এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পরিচালক, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং। 

মতবিনিময়কালে তিনি জানান, দেশের অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো র‌্যাব ফোর্সেসও জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি সারাদেশে পরিচালিত র‌্যাবের সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর অভিযানের বিস্তারিত তথ্য সংবাদকর্মীদের সামনে তুলে ধরেন।

র‌্যাব জানায়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের আইন-শৃঙ্খলার উন্নয়ন ও অপরাধ দমনে এক নির্ভরযোগ্য নাম। সমাজের শীর্ষ সন্ত্রাসী, হত্যাকারী, চাঁদাবাজ এবং প্রতারকচক্রকে গ্রেপ্তারের পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাব নিরলস কাজ করে যাচ্ছে। বিশেষ করে জনমনে চাঞ্চল্য সৃষ্টিকারী এবং আলোচিত অপরাধীদের দ্রুততম সময়ে আইনের আওতায় নিয়ে আসার মাধ্যমে জনগণের আস্থা অর্জনে র‍্যাব সর্বদা অগ্রণী ভূমিকা পালন করছে।

বিবৃতিতে জানায়, চট্টগ্রামের চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় এক যুবকের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. সবুজকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত (৯ এপ্রিল) র‌্যাব-৭ এবং র‌্যাব-৯ এর একটি যৌথ আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পৈশাচিক এই হামলার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই তাকে আইনের আওতায় আনা হলো। এছাড়াও তার বিরুদ্ধে চট্টগ্রাম সদর থানায় ১টি হত্যাচেষ্টা মামলা রয়েছে।

বিবৃতিতে আরো জানায়, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত মাদক কারবারি মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’ কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা ও জিডির রেকর্ড রয়েছে। এছাড়াও কক্সবাজারের টেকনাফ থানাধীন এলাকা থেকে মানব পাচারকারী চক্রের ২ জন সদস্য ১। নেয়ামত উল্লাহ এবং ২। শাহ আলমকে গ্রেপ্তারসহ অপহরণের শিকার ০৪ জন ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব।

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র উপকূলবর্তী এলাকায় সমুদ্রপথ ব্যবহার করে একটি বড় মাদকের চালান মিয়ানমার সীমান্ত থেকে চট্টগ্রামের দিকে আসছিল। পরবর্তীতে একটি মাছ ধরার নৌকাতে অভিযান পরিচালনা করে ৫ লক্ষ পিস ইয়াবাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। ৯ জনের মধ্যে ৪ জন বাংলাদেশী এবং ৫ জন রোহিঙ্গা। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে এটিই সর্বোচ্চ ইয়াবা জব্দের ঘটনা। এছাড়াও কক্সবাজারের টেশনাফ থানায় গ্রেপ্তারকৃত আজম উল্লাহ এর বিরুদ্ধে ০২ টি মামলা, ফারুক এর বিরুদ্ধে ০১ টি মাদক মামলা এবং সৈয়দ আলম (রোহিঙ্গা) এর বিরুদ্ধে ০২ টি মাদক মামলা রয়েছে। ভবিষ্যতেও র‌্যাবের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

এছাড়া গত ৯ এপ্রিল খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. সুজন সরকারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির তথ্যমতে তার বসতবাড়ির থেকে ১টি শটগান, ১টি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে খুলনা মহানগরীর একাধিক থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র আইনে মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে।

এছাড়াও গত ৮ এপ্রিল হতে ১০ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সর্বমোট ৫১টি মোবাইল কোর্ট পরিচালনার করে অবৈধভারে ৪,৬৮,৪৩৯ লিটার ভোজ্য তেল মজুদ রাখার দায়ে ১৪,২৫,০০০.০০ টাকা জরিমানার পাশাপাশি ৫০ হাজারের অধিক ভোজ্য তেল জব্দ করা হয়।

আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা, সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আশার ক্ষেত্রে ভবিষ্যতে র‌্যাব আরও দৃঢ়ভাবে কার্যক্রম পরিচালনা করবে র‌্যাব ফোর্সেস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাওরের বাঁধ ভেঙে ৯ হাজার হেক্টর ধান পানির নিচে

হাওরের বাঁধ ভেঙে ৯ হাজার হেক্টর ধান পানির নিচে

রাজধানী থেকে ফেনীতে সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

রাজধানী থেকে ফেনীতে সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

ভারত থেকে আরো ৮ হাজার টন ডিজেল এসেছে

ভারত থেকে আরো ৮ হাজার টন ডিজেল এসেছে

৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা সরকারের

৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা সরকারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App