×

ঢাকা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ এএম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু। ছবি: সংগৃহীত

পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটের ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়। 

এর আগে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-পথ অস্পষ্ট হয়ে যায়। ভোর ৬টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং ভোর সাড়ে ৫টায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছিলেন কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৫টি ফেরি এবং আরিচা-কাজিরহাট নৌরুটের ৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এ কারণে ঘাট এলাকায় পারের অপেক্ষায় যানবাহনের লম্বা সারি হচ্ছে না।

আরো পড়ুন: মেঘনার তীররক্ষা বাঁধ নির্মাণে ধীরগতি, নিম্নমানের কাজের অভিযোগ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App