×

ঢাকা

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কাঁচপুরে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৪:০০ পিএম

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কাঁচপুরে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

ছবি : ভোরের কাগজ

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সোনারগাঁয়ের কাঁচপুর পুলিশ ফাঁড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়ন। শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে কাঁচপুর হাইওয়ে থানার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল, চাঁদাবাজি, বিশৃঙ্খলা, অবৈধ দখল সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নোত্তরে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ অ্যাডিশনাল ডিআইজি ড. আ ক ম আকতারুজ্জামান।

তিনি বলেন, চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে হাইওয়ের আপোষহীন। সুস্পষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। শিমরাইল, কাঁচপুর ও ভুলতা হাইওয়ে থানার আওতায় সড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশ আরো সক্রিয় ভূমিকা পালন করবে। 

মতবিনিময় সভায় হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার সীমা রানী সরকার, কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ কাজী ওয়াহেদ মোর্শেদ, ভুলতা হাইওয়ে থানার ইনচার্জ আলী আশরাফ, শীমরাইল আবু নাঈম সিদ্দিক, ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ হুমায়ুন কবিরসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানার সাংবাদিক ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : ঢাকা-মাওয়া মহাসড়কের ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App