×

ঢাকা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর, আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৪ এএম

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর, আগুন

আওয়ামী লীগের দলীয় কার্যালয় এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এছাড়া এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যালয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয় এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র–জনতা।

আরো পড়ুন : মধ্যরাতে শেখ সেলিমের বনানীর বাসায় আগুন

এদিকে রাত নয়টার দিকে জেলা শহরের খড়মপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা।

এছাড়াও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুরের পর সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে অগ্নিসংযোগসহ হামলা–ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িসহ কয়েকটি জায়গায় হামলা–ভাঙচুরের বিষয়ে জানতে পেরেছি। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App