×

ঢাকা

২২ মামলার আসামি এক যুগ পর গ্রেফতার

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০২:২৬ পিএম

২২ মামলার আসামি এক যুগ পর গ্রেফতার

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা ২২টি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি জসীম উদ্দীন (৪৪)উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের মৃত আমির আলীর  ছেলে।

বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় সিংগাইর থানায় ওসির কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজাহারুল ইসলাম।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একটি জিআর সাজা ওয়ারেন্ট, দুটি সিআর সাজা ওয়ারেন্ট, দুটি জিআর ওয়ারেন্ট এবং ১৭টি সিআর ওয়ারেন্টসহ মোট ২২টি মামলা বিচারাধীন ছিল। দীর্ঘ প্রায় এক যুগ পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার চকবাজার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, মঙ্গলবার অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং পরে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকারসহ থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৩৮ যাত্রী

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৩৮ যাত্রী

পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী

পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী

লিভার ফেইলিউর: লক্ষণ, কারণ ও চিকিৎসা

লিভার ফেইলিউর: লক্ষণ, কারণ ও চিকিৎসা

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক উপাচার্য কারাগারে

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক উপাচার্য কারাগারে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App