×

ঢাকা

আটরশি ও চন্দ্রপাড়া দরবার শরীফে বৃহত্তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে

Icon

নুরুল ইসলাম সদরপুর,(ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০১:০২ পিএম

আটরশি ও চন্দ্রপাড়া দরবার শরীফে বৃহত্তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে

ছবি: কাগজ প্রতিবেদক

ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া ও আটরশি পাক দরবার শরিফে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে। 

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাথার তথ্য অনুযায়ী চাঁদ দেখার ওপর  ভিত্তি করে  বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। 

প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া ও আটরশি পাক দরবার শরিফে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ও বৃহত্তম জামাতে সারাদেশ থেকে আগত কয়েক লাখ মুরিদ ও ভক্ত জাকেরানের সমাবেশ ঘটবে বলে জানিয়েছেন। 


চন্দ্রপাড়া পাক দরবার শরিফে ঈদের দিন সকাল ৮টায় ও আটরশি দরবার শরিফে সকাল ১০ টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে। 

মুরিদ ও ভক্ত জাকেরানরা পবিত্র ঈদুল ফিতরের জামাতে শরিক  হওয়াসহ পবিত্র ফাতেহা পাঠ, দোয়া দুরুদ, মাজার জিয়ারতসহ হাজার হাজার ভক্তের মিলনমেলার মাধ্যমে দিনটি অতিবাহিত করবেন। 

পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা ঈদে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে নিজ নিজ দরবারের মুরিদ ও ভক্ত জাকেরানের স্বপ্রণোদিত উপস্থিতির কথা বিবেচনা করে ঈদের জামাতের সকল প্রস্তুতি দরবার কর্তৃপক্ষে ইতোমধ্যে গ্রহন করেছে বলে জানায় । 

চন্দ্রপাড়া পাক দরবার শরিফে মুখপাত্র মোঃ মাহাবুব হোসেন ও  আটরশি দরবার শরিফের খাদেম শেখ রাশেদ এ তথ্য নিশ্চিত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজে গিয়ে আরো ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

হজে গিয়ে আরো ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি আরব

হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি আরব

‘কোনো বাপের বেটার ক্ষমতা নেই এখানে কিছু করার’

জঙ্গল সলিমপুরে এসপি মাসুদ ‘কোনো বাপের বেটার ক্ষমতা নেই এখানে কিছু করার’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App