×

ঢাকা

ঈদের দিনে কুকুরের কামড়ে আহত ১১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৫:০৭ পিএম

ঈদের দিনে কুকুরের কামড়ে আহত ১১

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দের দিনে ফরিদপুরের সদরপুরে এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকায় উৎসবের আমেজের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা সদর বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুর ২টায় স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর ঈদগাহে ঈদের জামাত শেষে মুসল্লিরা যখন পরস্পর কুশল বিনিময় ও বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই একটি পাগলা কুকুর অতর্কিত আক্রমণ শুরু করে। কুকুরটি সামনে যাকে পেয়েছে তাকেই কামড়ে রক্তাক্ত করায় মুহূর্তের মধ্যেই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মমিনুর রহমান সরকার বলেন, ‘আহতদের মধ্যে ১১ জনকে আমাদের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।’

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। কুকুরের কামড়ে আহতদের মধ্যে ১১ বছর বয়সী একটি শিশুও রয়েছে। পরে অবশ্য কুকুরটি উপজেলা সদর বাজারের পাশে লোকজন ব্যারিকেড দিয়ে আটকে মেরে ফেলেছে বলে শুনেছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদুল আজহায় সাত দিন ছুটি দিলো সরকার

ঈদুল আজহায় সাত দিন ছুটি দিলো সরকার

উত্তাল পদ্মায় বন্ধ ফেরি, ঘাটে আটকা শত শত যানবাহন

উত্তাল পদ্মায় বন্ধ ফেরি, ঘাটে আটকা শত শত যানবাহন

প্রথম আলো সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলো সেই ‘পাশা’

প্রথম আলো সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলো সেই ‘পাশা’

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৫৩

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৫৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App