×

ঢাকা

ডা. গোলাম সারোয়ারকে সংবর্ধনা

রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও বিশেষ শিশুদের বিনামূল্যে চিকিৎসা

Icon

মাহফুজ খান

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৯:১৩ পিএম

রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও বিশেষ শিশুদের বিনামূল্যে চিকিৎসা

ছবি: নিজস্ব

‎অস্ট্রেলিয়ার লোগান হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এবং জেরিয়াট্রিক ইমার্জেন্সি মেডিসিন ইউনিটের ক্লিনিক্যাল লিড এবং অস্ট্রালেশিয়ান কলেজ ফর ইমারজেন্সি মেডিসিনের ফেলো হিসেবে অর্জন করায় নারায়ণগঞ্জ রূপগঞ্জে ডা. গোলাম সারোয়ারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সংবর্ধনা উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বিশেষ চাহিদাসম্পন্নদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। 

ডাক্তার গোলাম সারোয়ার রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাসান আলীর ছেলে ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের ছোট ভাই। 

‎অনুষ্ঠানে এলাকার সাধারণ জনগণ, বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ধারা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আইডি ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, একেএম ওমর ফারুক নয়নসহ আরো অনেকে। 

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন সেবা গ্রহীতারা। সেই সাথে প্রতিনিয়ত যাতে রূপগঞ্জের নিরীহ ও দরিদ্র মানুষের এইভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় সেজন্য ডাক্তার গোলাম সারোয়ারকে অনুরোধ জানানো হয়। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, আমার ছোট ভাই ডাক্তার গোলাম সারোয়ার রূপগঞ্জের কৃতি সন্তান। সে নিরীহ ও অসহায় মানুষকে সব সময় বিনামূল্যে চিকিৎসা দিবে ইনশাল্লাহ। সকলের কাছে ডাক্তার গোলাম সারোয়ারের জন্য দোয়া চেয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গণভোটের বিরোধিতা মানে গুম-খুন-আয়নাঘর সমর্থন’

‘গণভোটের বিরোধিতা মানে গুম-খুন-আয়নাঘর সমর্থন’

ক্রমশ একঘরে হচ্ছে ইসরায়েল, তবু নরম হচ্ছে না অবস্থান

ক্রমশ একঘরে হচ্ছে ইসরায়েল, তবু নরম হচ্ছে না অবস্থান

অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

ইরাকের একাধিক সেনা ঘাঁটিতে ড্রোন হামলা

ইরাকের একাধিক সেনা ঘাঁটিতে ড্রোন হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App