×

ঢাকা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পিএম

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় ও ঘিওর উপজেলায় সংঘটিত একাধিক ডাকাতি মামলার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তারসহ প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 

শুক্রবার( ৩ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মহর্‌রম আলী। তিনি জানান, ঈদুল ফিতরের ছুটির আগেও পরে গত ২৩ মার্চ গভীর রাতে শিবালয় উপজেলায় আসতিয়া বোর্ড এন্ড পেপার মিল এবং ঘিওর উপজেলার অ্যাডভান্স অ্যাটোয়ার লিমিটেড নামক একটি পোশাক কারখানায় সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়। তারা কারখানায় প্রবেশ করে কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি ও হাত-পা বেঁধে ফেলে কারখানার মূল্যবান যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জামাদি মোবাইল ফোন, কম্পিউটার ও সিসি ক্যামেরা যন্ত্রাংশ ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করলে মানিকগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় একটি বিশেষ টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাসুদ রানা, মোহাম্মদ সাজেদুল ইসলাম ওরফে সাজিদ, মো. সাগর প্রামানিক, মো. আক্তার হোসেন, মোহাম্মদ আল-আমিন, আবু বকর সিদ্দিক, বিল্লাল হোসেন ও আব্দুস সালাম।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত রয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, শিল্প কারখানার যন্ত্রপাতি, কম্পিউটার, মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান সামগ্রী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App