×

ঢাকা

ফরিদপুরের সদরপুর

মিটার সংযোগ দিতে সাড়ে তিন লাখ টাকা ‘ঘুষ’

Icon

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৬, ০২:৫২ পিএম

মিটার সংযোগ দিতে সাড়ে তিন লাখ টাকা ‘ঘুষ’

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুরে পল্লী বিদ্যুতের এক কর্মকর্তার বিরুদ্ধে মিটার সংযোগ ও সমস্যা সমাধানের নামে সাড়ে তিন লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহক অভিযোগ তুলেছেন, নির্ধারিত জরিমানার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে এবং পুরো টাকার কোনো রশিদও দেওয়া হয়নি।

অভিযোগকারী মো. রবিউল ইসলাম জানান, একটি ইটবোঝাই ট্রাকের ধাক্কায় তার বাড়ির বিদ্যুতের তার ছিঁড়ে আগুন লাগে। বিষয়টি জানালে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দাবি করেন, এটি ট্রাকের কারণে নয়; বরং অবৈধ সংযোগের ফলে ঘটেছে। পরে তার মিটারসহ তার ভাইয়ের আরও তিনটি মিটার খুলে নিয়ে যায় কর্তৃপক্ষ।

পরবর্তীতে সংযোগ পুনঃস্থাপনের জন্য তিনি সাব-জোনাল অফিসে গেলে তাকে মামলা ও কারাদণ্ডের ভয় দেখানো হয় বলে অভিযোগ করেন। পরে জরিমানার কথা বলে প্রথমে ১০ থেকে ১৫ লাখ টাকা দাবি করা হয়। দরকষাকষির একপর্যায়ে তা ৫ লাখে নেমে আসে এবং শেষ পর্যন্ত ৩ লাখ ৫০ হাজার টাকায় সমাধান হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, পুরো টাকা পরিশোধের পরও কোনো রশিদ দেওয়া হয়নি। পরে একটি স্ট্যাম্পে স্বাক্ষর করানো হয়, যেখানে মাত্র ১ লাখ ২ হাজার টাকা লেনদেনের উল্লেখ ছিল। বাকি টাকার হিসাব না রেখে বিষয়টি গোপন রাখা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া নতুন খুঁটি স্থাপন ও মিটার সংযোগের সময়ও তার কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

তবে অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট সহকারী জেনারেল ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, বিষয়টি ১ লাখ ২ হাজার টাকা জরিমানার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। অতিরিক্ত কোনো টাকা অফিস নেয়নি। ভুক্তভোগী অন্য কাউকে টাকা দিয়ে থাকলে তা তাদের জানা নেই।

অন্যদিকে, স্থানীয় মধ্যস্থতাকারী হিসেবে অভিযুক্ত মো. শফিও কোনো ধরনের অর্থ লেনদেনের বিষয় অস্বীকার করেছেন।

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে দীর্ঘদিন ধরে দালালচক্র সক্রিয় রয়েছে। নতুন সংযোগ, খুঁটি স্থাপন বা মিটার পরিবর্তনের নামে অতিরিক্ত টাকা আদায়ের ঘটনা প্রায়ই ঘটে। এ বিষয়ে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

আওয়ামী লীগ আমলে ডিবি-ডিএমপি কর্মকর্তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে রিট

আওয়ামী লীগ আমলে ডিবি-ডিএমপি কর্মকর্তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে রিট

‘জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে’

আইনমন্ত্রী ‘জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে’

'ডিসি সম্মেলন-২০২৬' শুরু ৩ মে, ব্রিফিং শনিবার

'ডিসি সম্মেলন-২০২৬' শুরু ৩ মে, ব্রিফিং শনিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App