×

জামায়াত

'গঠনতন্ত্রে পরিবর্তন এসেছে, বর্তমান জামায়াত ভিন্ন'

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৩:৪৬ পিএম

'গঠনতন্ত্রে পরিবর্তন এসেছে, বর্তমান জামায়াত ভিন্ন'

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী অতীতের অবস্থান থেকে বহু পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। সেই সময়ের (১৯৭১ সাল) জামায়াত আর বর্তমান জামায়াত এক নয় বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দলটির গঠনতন্ত্র, নীতি ও পদ্ধতিতে একাধিকবার সংশোধন আনা হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বর্তমান গঠনতন্ত্রে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, মহান মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করা হয়। এমনকি দলটির সদস্য হতে হলে দেশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা ও আত্মত্যাগের স্বীকৃতি দেওয়া বাধ্যতামূলক।’

তিনি বলেন, ‘একটি জাতি যদি স্বাধীনতার ৫০ বা ৬০ বছর পরেও পুরনো বিতর্কে বিভক্ত থাকে, তবে সেই জাতির এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। ইতিহাস নিয়ে পড়ে থাকলে নতুন ইতিহাস সৃষ্টি করা সম্ভব নয়। আমাদের পর স্বাধীন হওয়া অনেক দেশ- যেমন মালয়েশিয়া বা সিঙ্গাপুর, আজ অনেক এগিয়ে গেছে, কারণ তারা বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসেছে।’

তিনি আরো বলেন, ‘এত সাংবিধানিক পরিবর্তনের পরও একটা মহল যখন এই বিতর্ক জিয়ে রাখতে চান, এটা দেশপ্রেম নয়, স্বাধীনতার প্রেম নয়; এটা হচ্ছে জাতিকে বিভক্ত করার একটি বিদেশী ষড়যন্ত্রের অংশ। তারা এই কথাগুলো বলে। এই দুরভিসন্ধি থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি, আমাদের এগবার সময় আছে। জাতির মধ্যে একটা ন্যাশনাল কনসেন্সাস তৈরি হোক। আমমাদের এই বিষয়ে এখানেই সমাধান করা উচিত।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লুঙ্গি-গামছা পরে ভাইভা বোর্ডে শিক্ষার্থী

কৃষক-শ্রমিকদের প্রতি সংহতি লুঙ্গি-গামছা পরে ভাইভা বোর্ডে শিক্ষার্থী

ফল ঘোষণায় সহিংসতার শঙ্কা, সতর্ক অমিত শাহ

বিধানসভা নির্বাচন ফল ঘোষণায় সহিংসতার শঙ্কা, সতর্ক অমিত শাহ

ভূমিকম্পে কাঁপলো যুক্তরাষ্ট্র

ভূমিকম্পে কাঁপলো যুক্তরাষ্ট্র

সাধারণ খেটে খাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে

তারেক রহমান সাধারণ খেটে খাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App