×

ঢাকা

আগুনে পুড়লো স-মিল ও বরফ কল, আড়াই কোটি টাকার ক্ষতি

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৩:৪৪ পিএম

আগুনে পুড়লো স-মিল ও বরফ কল, আড়াই কোটি টাকার ক্ষতি

ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা বাজারে অগ্নিকাণ্ডে একটি স-মিল ও বরফ কল পুড়ে ছাই হয়ে গেছে। এতে স-মিলের একাধিক মোটরসহ মিলে থাকা অনেক গাছ পুড়ে যায়। বাজারের বণিক সমিতির সভাপতি ও সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সীর মালিকানাধীন ‘রেখা হক স-মিল’ এবং স-মিলের পাশেই একই মালিকের একটি বহুতল ভবনের নিচতলায় স্থানীয় ব্যবসায়ী দিলীপ দাসের বরফ কলসহ ব্যবহৃত ১১টি ফ্রিজ ও মালামাল পুড়ে যায়।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে, বহুতল ভবনে থাকা ফ্ল্যাটগুলোর ভেতরে আগুনের শিখা ও ধোঁয়া প্রবেশ করায় একাধিক বাসিন্দার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্পের জন্য রক্ষা পায় অনেক প্রাণ।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকালে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘রেখা হক স-মিল’ এ প্রথম আগুনের সূত্রপাত হয়। স-মিলে থাকা বিপুল কাঠে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, ফলে মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এছাড়া বরফ কলে আগুন লেগে সেটি ক্ষতিগ্রস্ত হয়। সংলগ্ন চারতলা ভবনের অংশবিশেষেও আগুন ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

শহিদুল হক মিরু মুন্সী জানান, অগ্নিকাণ্ডের সময় তিনি বাসায় ছিলেন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে স-মিলে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এছাড়া আশপাশের কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভাঙ্গা ফায়ার স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে মিরু মুন্সীর স-মিলে আগুনের সূত্রপাত হয়। পরে পাশ্ববর্তী বহুতল ভবনের নিচতলায় ছড়িয়ে পড়ে। ভবনের নিচতলায় দিলীপ দাসের একটি বরফ কলে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই ভবনের উপরতলার বাসিন্দারা দ্রুত নিচে নেমে আসে। খবর পেয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন লাগার প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানসহ দুই যুবদল নেতা আটক

বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানসহ দুই যুবদল নেতা আটক

টানা বৃষ্টি ও উজানের ঢল, চলনবিলে আধাপাকা ধান নিয়ে শঙ্কায় কৃষক

টানা বৃষ্টি ও উজানের ঢল, চলনবিলে আধাপাকা ধান নিয়ে শঙ্কায় কৃষক

‘১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর মন্ত্রণালয়ের রুটিন কাজ’

‘১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর মন্ত্রণালয়ের রুটিন কাজ’

চালককে অজ্ঞান করে অটোভ্যান ছিনতাই

চালককে অজ্ঞান করে অটোভ্যান ছিনতাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App