ভাড়া বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৫:১৯ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর শাহবাগ এলাকায় একটি ভাড়া বাসা থেকে আবিদ হাসান জিসান (২৬) নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ মে) সকালে এই মরদেহ উদ্ধার করা হয় বলে জানা যায়।
জিসান চুয়াডাঙ্গা সদর উপজেলার আহসান হাবিবের ছেলে। তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কুষ্টিয়া মেডিক্যাল কলেজ থেকে এমবিএস পাস করে ইন্টার্ন শেষ করে পপুলার হাসপাতালে জব করছিলেন। আরও কয়েকজনের সঙ্গে জিসান হাবিবুল্লাহ রোডের একটি ভাড়া বাসায় থাকতেন।
জিসানের রুমমেট ও সহকর্মী সূত্রে জানা যায়, জিসানের রুমমেট দীপ্ত সিংহ দুপুরে বাসায় গিয়ে তাকে অস্বাভাবিক অবস্থায় বিছানায় দেখতে পেয়ে ডাকাডাকি করেন, কোনো সাড়াশব্দ না পেয়ে, দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর ২টায় ৩০ মিনিটে মৃত ঘোষণা করেন।
রুমমেট দীপ্ত বলেন, ‘সকালে রুম থেকে বের হওয়ার সময়ে দেখছিলাম, জিসান তার বাড়িতে কথা বলেছিল।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’
