×

ঢাকা

৭০০ কেজি ওজনের ‘ডোনাল্ড ট্রাম্প’, দেখতে ভিড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৫:৩১ পিএম

৭০০ কেজি ওজনের ‘ডোনাল্ড ট্রাম্প’, দেখতে ভিড়

ছবি: সংগৃহীত

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন পশুর হাট ও খামারে এবারও দেখা যাচ্ছে ব্যতিক্রমধর্মী নামের কোরবানির পশু। সেই ধারাবাহিকতায় আলোচনায় এসেছে নারায়ণগঞ্জের একটি খামারের বিশাল আকৃতির এক মহিষ, যার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্ম-এ থাকা মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি বলে জানিয়েছেন খামার কর্তৃপক্ষ। খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, এটি এলভিনো জাতের মহিষ। গায়ের গোলাপি আভাযুক্ত সাদা রং এবং সামনের দিকের চুলের বিশেষ আকৃতির কারণে মজার ছলে মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

খামার সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই সেটি দেখতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। অনেক ক্রেতা মহিষটি কেনার আগ্রহ প্রকাশ করলেও ইতোমধ্যে একজন ক্রেতা এটি বুকিং দিয়ে রেখেছেন বলে দাবি খামার কর্তৃপক্ষের।

খামারের কর্মচারীরা জানান, মহিষটিকে বিশেষ যত্নে লালন-পালন করা হয়েছে। নিয়মিত ঘাস, ভুট্টা ও ভুসিসহ পুষ্টিকর খাবার খাওয়ানো হয় এটিকে।

স্থানীয়দের ভাষ্য, কোরবানির ঈদে বড় আকৃতির পশুর পাশাপাশি ব্যতিক্রমী নামের কারণেও অনেক পশু আলাদা পরিচিতি পায়। প্রতিবছরই বিভিন্ন খামারে ‘রাজা’, ‘সুলতান’, ‘বাহুবলী’ কিংবা আলোচিত ব্যক্তিদের নামে গরু-মহিষের নাম রাখার প্রবণতা দেখা যায়। এতে ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 কুয়েতে অনুপ্রবেশের দায়ে আইআরজিসির চার সদস্য গ্রেপ্তার

কুয়েতে অনুপ্রবেশের দায়ে আইআরজিসির চার সদস্য গ্রেপ্তার

১০ দিনে রেমিট্যান্স এলো ১২৮ কোটি ডলার

১০ দিনে রেমিট্যান্স এলো ১২৮ কোটি ডলার

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার, যেভাবে কাটবেন

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার, যেভাবে কাটবেন

কয়রা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কয়রা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App