×

ঢাকা

৫ খুনের আগে যা যা করেছিলেন ফোরকান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৮:৩৬ পিএম

৫ খুনের আগে যা যা করেছিলেন ফোরকান

ছবি : সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে হত্যার ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদন ও ঘটনার আগের বিভিন্ন তথ্য প্রকাশ্যে এসেছে। এতে হত্যাকাণ্ডকে ঘিরে উঠে এসেছে ভয়াবহ ও রহস্যজনক নানা দিক।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. মাজহারুল হক জানান, পাঁচটি মরদেহের মধ্যে চারজনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। আর দুই বছরের শিশু ফারিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও বলেন, শ্যালক রসুল মোল্লার শরীরে চেতনানাশক বা অন্য কোনো ওষুধ ব্যবহারের বিষয়টি জানতে ভিসেরা নমুনা ঢাকার সিআইডিতে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে মরদেহ পরীক্ষায় সরাসরি কোনো তীব্র গন্ধযুক্ত রাসায়নিকের উপস্থিতি পাওয়া যায়নি।

ডাক্তারের ভাষ্য অনুযায়ী, রসুল মোল্লাকে সম্ভবত গভীর ঘুমে থাকা অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, কারণ তিনি প্রতিরোধের কোনো চেষ্টা করেননি এবং তার গলায় গভীর দুটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

গত শনিবার সকালে কাপাসিয়ার রাউৎকোনা গ্রামের একটি বাড়ি থেকে শারমিন আক্তার, তার তিন মেয়ে মীম (১৫), উম্মে হাবিবা (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়ার (২২) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই পরিবারের প্রধান ফোরকান মিয়া পলাতক রয়েছেন। পুলিশের ধারণা, তিনিই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

ঘটনার আগের রাতের ফোরকানের গতিবিধি নিয়ে স্থানীয়দের বর্ণনায় উঠে এসেছে নানা তথ্য। প্রতিবেশীদের ভাষ্যমতে, ওই দিন তার বাসায় অতিথি আসার কথা ছিল। এজন্য তিনি বাজার থেকে পোলাওয়ের চাল ও কিশমিশ কিনে আনেন।

একজন স্থানীয় বাসিন্দা জানান, শুক্রবার রাতে ফোরকানকে দীর্ঘ সময় বাড়ির সামনে সড়কে হাঁটতে এবং মোবাইল ফোনে কথা বলতে দেখা গেছে। তখন তার কোলে ছিল ছোট মেয়ে ফারিয়া এবং পাশে হাত ধরে হাঁটছিল আরেক মেয়ে।

আরেক প্রতিবেশী জানান, রাত প্রায় ৮টার দিকে ফোরকান বাড়িতে ফেরেন। কিছুক্ষণ পর তার ব্যক্তিগত গাড়ির পাশাপাশি আরও একটি প্রাইভেটকার আসে এবং কয়েকজন ব্যক্তি সেখানে নেমে যান।

এক মুদি দোকানদার জানান, রাত ৯টার দিকে ফোরকান ছোট মেয়েকে কোলে নিয়ে দোকানে আসেন এবং কিশমিশ ও চিপস কেনেন। তিনি প্রায়ই সন্তানদের সঙ্গে দোকানে আসতেন বলে জানান ওই দোকানদার।

স্থানীয়দের অনেকেই এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। তাদের মতে, একজন বাবা কীভাবে নিজের সন্তানদের হত্যা করতে পারেন—এটি তাদের কাছে অকল্পনীয়।

এদিকে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আশফাক জানান, নিহত শারমিন আক্তারের বাবা শাহাদাত মোল্লা একটি হত্যা মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তার ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বালু উত্তোলন ঠেকাতে গিয়ে হামলার শিকার, ইউএনও-ওসিসহ আহত ১৫

বালু উত্তোলন ঠেকাতে গিয়ে হামলার শিকার, ইউএনও-ওসিসহ আহত ১৫

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

আখাউড়ায় যুক্ত হলো নতুন ইউনিয়ন

আখাউড়ায় যুক্ত হলো নতুন ইউনিয়ন

ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App