×

ঢাকা

ডুয়েটে অচলাবস্থা

৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ভিসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৪:১৮ পিএম

৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ভিসি

ছবি: সংগৃহীত

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে টানা অচলাবস্থা অব্যাহত রয়েছে। নিয়োগের পাঁচ দিন পেরিয়ে গেলেও আন্দোলনের কারণে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল এখনো ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি।

গত রোববার আন্দোলনরত শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২৩ জন আহত হন। ওই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মামলা করে। বর্তমানে বড় ধরনের সংঘর্ষ না থাকলেও প্রশাসনিক অচলাবস্থা ও অনিশ্চয়তা কাটেনি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অধ্যাপক মোহাম্মদ ইকবালকে চার বছরের জন্য ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে অন্য বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশ আন্দোলনে নামলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

আন্দোলনকারীদের একটি অংশের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইসলামী ছাত্রশিবিরও মাঠে রয়েছে বলে জানা গেছে। এতে ক্যাম্পাসে উত্তেজনা আরও বেড়েছে।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করেছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার সকালে ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক আবু তৈয়ুব বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও আন্দোলনের কারণে উপাচার্য এখনো ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। তবে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল বলেন, তিনি নিয়মিত প্রশাসনিক কাজ চালিয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থী ও স্টাফদের বিষয়ে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেতন, বোনাস ও বকেয়া পরিশোধের উদ্যোগও নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে। সবার সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে ক্যাম্পাসে প্রবেশ করা হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অতিথিরা যেতেই ফাঁকা ভূমি সেবা মেলার স্টল

নামমাত্র ভূমি সেবা মেলা অতিথিরা যেতেই ফাঁকা ভূমি সেবা মেলার স্টল

কুরবানির পর হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কুরবানির পর হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াহাব আকন্দকে মন্ত্রী হিসেবে দেখতে চান তৃণমূল

ওয়াহাব আকন্দকে মন্ত্রী হিসেবে দেখতে চান তৃণমূল

ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুল ব্যাগে মিলল গাঁজা

ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুল ব্যাগে মিলল গাঁজা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App