×

ঢালিউড

পাইরেসি আতঙ্কে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে না 'রাক্ষস'

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৬:৩৫ পিএম

পাইরেসি আতঙ্কে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে না 'রাক্ষস'

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম আলোচিত ছবি ‘রাক্ষস’। ট্রেলার ও গানে দর্শকদের মাঝে উন্মাদনা তৈরি করলেও শেষ মুহূর্তে সিনেমাটি নিয়ে একটি ভিন্নধর্মী সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা ‘রিয়েল এনার্জি প্রোডাকশন’। ভালো বুকিং মানি বা রেন্টালের প্রস্তাব থাকা সত্ত্বেও পাইরেসি আতঙ্কে দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে সিনেমাটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিনেতা সিয়াম আহমেদের নতুন এই অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটি নিয়ে গ্রাম-গঞ্জের দর্শকদের ব্যাপক আগ্রহ রয়েছে। ফলে দেশের প্রান্তিক অঞ্চলের সিঙ্গেল স্ক্রিন মালিকরা বড় অঙ্কের রেন্টাল দিয়ে ছবিটি নিতে আগ্রহী ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে বড় বাজেটের ছবিগুলো প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই মোবাইল ফোনে ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় এই কঠোর অবস্থান নিয়েছেন নির্মাতারা।

প্রযোজনা সংস্থা জানিয়েছে, সিনেমার বাণিজ্যিক নিরাপত্তা ও মান বজায় রাখতেই তারা আপাতত মাল্টিপ্লেক্সগুলোতে ছবি মুক্তির দিকে মনোনিবেশ করছেন। পাইরেসির কারণে দর্শক হলবিমুখ হয়ে পড়লে সামগ্রিক ইন্ডাস্ট্রির ক্ষতি হয় বলে তারা মনে করেন। তবে আশার কথা হলো, মুক্তির প্রথম দুই সপ্তাহ পর পরিস্থিতি বিবেচনা করে সিঙ্গেল স্ক্রিনগুলোতে ‘রাক্ষস’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় সিয়াম আহমেদকে ‘রাক্ষস’ ও ‘শুদ্ধ’ এই দ্বৈত চরিত্রে দেখা যাবে। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলার ও আইটেম গান ‘বিলেত রাজা’ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার সুস্মিতা চট্টোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বলিউড অভিনেতা শাতাফ ফিগার এবং কলকাতার শ্যাম ভট্টাচার্য্য।

আপাতত রাজধানীসহ দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সেই সিয়ামের এই ভিন্নধর্মী লুক ও পারফরম্যান্স উপভোগ করতে হবে দর্শকদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদের নামাজেও হামলা করেছে ইসরায়েল

ঈদের নামাজেও হামলা করেছে ইসরায়েল

দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায়, গ্রেপ্তার ৫

দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায়, গ্রেপ্তার ৫

যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি বন্ধ করল সুইজারল্যান্ড

যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি বন্ধ করল সুইজারল্যান্ড

যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমানকে অবতরণের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা

যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমানকে অবতরণের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App