এবার ফুয়েল পাস অ্যাপে যুক্ত হলো প্রাইভেট কার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পিএম
ছবি : সংগৃহীত
জ্বালানি বিতরণ ব্যবস্থায় নতুন পরিবর্তন এনেছে সরকার। ‘ফুয়েল পাস’ অ্যাপের পরিধি বাড়িয়ে এতে ব্যক্তিগত গাড়িকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ এপ্রিল থেকে প্রাইভেট কার ফুয়েল পাসের রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ‘ক’, ‘খ’ এবং ‘গ’ সিরিজের ব্যক্তিগত গাড়িগুলোকে নিবন্ধনের সুযোগ দেওয়া হচ্ছে।
পর্যায়ক্রমে অন্যান্য সিরিজের গাড়িও এই ব্যবস্থার আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, খুব শিগগিরই ঢাকার সব ফিলিং স্টেশনে মোটরসাইকেলের পাশাপাশি ব্যক্তিগত গাড়িতেও ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি সরবরাহ করা হবে।
এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ফুয়েল পাস অ্যাপ ডাউনলোড করে অথবা ওয়েবসাইটের মাধ্যমে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।
আরো পড়ুন : ‘জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরো ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ’
