×

আন্তর্জাতিক

ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পিএম

ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল

ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফর শেষ করে রাশিয়া যাওয়ার আগে আবারও পাকিস্তান সফর করবেন। 

রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফর শেষে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ইসলামাবাদে ফেরার কথা রয়েছে। সেখানে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে তার আরও বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যদিও আরাঘচির সঙ্গে আসা প্রতিনিধি দলের একটি অংশ সরকারের নির্দেশনা নিতে ইতোমধ্যে তেহরানে ফিরে গেছে। তারা আবার ইসলামাবাদে যোগ দিতে পারে বলেও জানা গেছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় আপাতত আগ্রহী নয় ইরান। ইরানের দৃষ্টিতে ‘সর্বোচ্চ চাপের’ কৌশলভিত্তিক অবস্থানে রয়েছে ওয়াশিংটন।

অন্যদিকে, তেহরানের কিছু দাবি যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। মূলত দুই দেশের এই অবস্থানের কারণেই মুখোমুখি সংলাপ স্থগিত রয়েছে। তবে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে, তারা সংলাপের পথ খোলা রাখতে প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে ভবিষ্যতেও এই প্রচেষ্টা চালাবে।

তবে ইসলামাবাদে আগের নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে বসানো ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে এবং সড়ক চলাচল স্বাভাবিক হয়েছে। ফলে আপাতত যুক্তরাষ্ট্র-ইরানের সরাসরি আলোচনা স্থগিত থাকলেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে শনিবার মাস্কাটে যাওয়ার আগে আরাগচি এবং তার সফরসঙ্গী প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানীতে দ্বিপাক্ষিক রাজনৈতিক আলোচনা চালিয়েছেন।

ইসলামাবাদে সংক্ষিপ্ত অবস্থানকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ঘটনাবলির ওপর আলোচনা হয়।

আগের দিন শুক্রবার আরাগচি এক্স-এ একটি পোস্টে তার সফর সংক্রান্ত তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করার লক্ষ্যে একটি কূটনৈতিক সফরের অংশ হিসেবে তিনি ইসলামাবাদ, মাস্কাট এবং মস্কো ভ্রমণ করবেন। ওই বার্তায় তিনি ইরানের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের গুরুত্বের ওপরও জোর দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিয়ে দেওয়া হোক

সুইসাইড নোটে মিমো সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিয়ে দেওয়া হোক

‘আমেরিকায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার তদন্ত ও বিচার চায় বাংলাদেশ’

‘আমেরিকায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার তদন্ত ও বিচার চায় বাংলাদেশ’

ঢাবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় শিক্ষক ও সহপাঠী পুলিশ হেফাজতে

ঢাবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় শিক্ষক ও সহপাঠী পুলিশ হেফাজতে

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App