লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পিএম
ছবি : সংগৃহীত
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা, যা আগে ছিল ১৯৫ টাকা।
বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়-এর সভাকক্ষে ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী আরও জানান, বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে। এতে খোলা তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৭৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা।
তিনি বলেন, বৈশ্বিক বাজারে পণ্যের উৎসমূল্য বৃদ্ধি পাওয়ায় দেশীয় বাজারেও এর প্রভাব পড়ছে।
সরকার আশা করছে, ভোক্তারা আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে মূল্য সমন্বয়কে গ্রহণ করবেন। এর ফলে বাজারে সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলেও তিনি উল্লেখ করেন।
