×

জাতীয়

ক্রীড়া প্রতিমন্ত্রীর-ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পিএম

ক্রীড়া প্রতিমন্ত্রীর-ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।

বুধবার (২৯ এপ্রিল)  সচিবালয়স্থ তার অফিস কক্ষে ইউনেস্কো (ইউনেস্কো) বাংলাদেশ প্রতিনিধি  প্রধান সুজান ভাইজ (সুজান ভাইজ) এর নেতৃত্বে জাতিসংঘের বিভিন্ন সংস্থার একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন- ইউএনডিপি-এর ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে, ইউএন উইমেন-এর পার্টনারসিপ এনালিস্ট সৈয়দা সামারা মোর্তাজা, ইউএনএফপিএ-এর টেকনিকাল অফিসার হাবিবুর রহমান এবং আইএলও-এর কান্ট্রি অফিসার গুঞ্জন বি. দালকোটি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের যুব উন্নয়ন এবং সংশ্লিষ্ট নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতেই প্রতিনিধি দল প্রস্তাবিত 'ইয়ুথ ভয়েস মেকানিজম' (ওয়াই-ভি-এম) প্রকল্পের লক্ষ্য ও বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করেন। বাংলাদেশের তরুণদের কণ্ঠস্বর জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরে প্রতিনিধিরা বর্তমান সময়ের চাহিদার আলোকে জাতীয় যুব নীতি ও যুব উদ্যোক্তা নীতিমালার কৌশলগত অগ্রাধিকারগুলো নির্ধারণের বিষয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। একইসঙ্গে এসব উদ্যোগ সফল করতে তারা সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী ও প্রতিনিধি দল বাংলাদেশ সরকার ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন। বিশেষ করে সমাজের সকল স্তরের তরুণদের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ এবং তাদের ক্ষমতায়ন নিশ্চিত করতে দুই পক্ষ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, সেই বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পায়। এছাড়া ভবিষ্যতে দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সম্ভাব্য অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলো চিহ্নিত করার বিষয়েও প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়।

বৈঠক শেষে প্রতিনিধি দল আশা প্রকাশ করেন যে, এই আলোচনার মাধ্যমে চলমান যুব উন্নয়ন কার্যক্রমগুলো আরও গতিশীল হবে। সরকারের সঙ্গে জাতিসংঘের এই সমন্বয় বাংলাদেশের তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে এবং আধুনিক ও কার্যকর যুব নীতি প্রণয়নে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রতিনিধি দলের প্রস্তাবনাগুলোকে সাধুবাদ জানান এবং বাংলাদেশের যুব সমাজের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ

মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ

পিএসজি-বায়ার্ন ম্যাচে মুগ্ধ ফুটবল বিশ্ব

পিএসজি-বায়ার্ন ম্যাচে মুগ্ধ ফুটবল বিশ্ব

সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি

সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি

বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি, ৫ জেলায় বন্যার আশঙ্কা

বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি, ৫ জেলায় বন্যার আশঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App