×

অর্থনীতি

আরো ২৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:০৯ পিএম

আরো ২৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

ছবি : সংগৃহীত

দেশে বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়তে থাকায় বাজার থেকে আরো ২৫ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক। রেমিট্যান্স ও রফতানি আয় বৃদ্ধির ফলে ডলারের বাজারে স্বস্তি ফিরে আসায় রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি বিনিময় হার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক এই ডলার কিনেছে।

বৃহস্পতিবার (৪ জুন) মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে দুটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে এই ডলার ক্রয় করা হয়। প্রতি ডলারের বিনিময় হার নির্ধারণ করা হয় ১২২ টাকা ৭৫ পয়সা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে মোট ৬৪১ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার বা প্রায় ৬ দশমিক ৪১ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে শুধু জুন মাসের প্রথম চার দিনেই কেনা হয়েছে ১০ কোটি ১০ লাখ ডলার বা ১০১ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স ও রফতানি আয় বৃদ্ধির কারণে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। ফলে ডলারের বিনিময় হার অতিরিক্ত কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ডলারের দর খুব বেশি কমে গেলে রফতানিকারক ও প্রবাসী আয় পাঠানো ব্যক্তিরা নিরুৎসাহিত হতে পারেন। তাই বাজারে একটি গ্রহণযোগ্য বিনিময় হার বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক নিয়মিতভাবে ডলার সংগ্রহ করছে।

এর আগে বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাতে রিজার্ভ থেকে বিপুল পরিমাণ ডলার বিক্রি করতে হয়েছিল বাংলাদেশ ব্যাংককে। তবে চলতি অর্থবছরের শুরু থেকে বাজার পরিস্থিতির উন্নতি হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক উল্টো বাজার থেকে ডলার কিনে রিজার্ভ পুনর্গঠনের কৌশল নিয়েছে।

অর্থনীতিবিদদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে ডলারের বিনিময় হারেও ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুনের ৩ দিনে প্রবাসী আয় এলো ৪৮৩ মিলিয়ন ডলার

জুনের ৩ দিনে প্রবাসী আয় এলো ৪৮৩ মিলিয়ন ডলার

এক মাসে ৩৮ হাজারের বেশি মামলা, জরিমানা পৌনে ৯ কোটি টাকা

ঢাকার সড়কে এআই নজরদারি এক মাসে ৩৮ হাজারের বেশি মামলা, জরিমানা পৌনে ৯ কোটি টাকা

পাঁচ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

পাঁচ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন

নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App