×

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০১:৩৪ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে সরকার

ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে সবসময় পরিষ্কার ও সুস্থ রাখার উদ্দেশ্যে সরকার আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে। প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল ফিতর ২০২৬-এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বছরব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়মিত পরিষ্কার রাখা, বৃক্ষরোপণ ও বাগান পরিচর্যার মাধ্যমে সবুজ পরিবেশ বজায় রাখা গুরুত্বপূর্ণ।

কমিটির নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে:

ঈদুল ফিতর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা।

প্রতিদিন নিয়মিত তদারকি ও পরিচ্ছন্নতা বজায় রাখা।

প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা।

বিদ্যালয় ও কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং বাগান পরিচর্যা নিশ্চিত করা।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে শিশু ও কিশোরেরা সুস্থ পরিবেশে শিক্ষার সুযোগ পায়। পাশাপাশি পরিচ্ছন্নতা অভ্যাস গড়ে উঠলে স্বাস্থ্যঝুঁকি কমবে এবং শিক্ষা কার্যক্রমে মনোযোগ বাড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাধীনতার দিবসে বিশেষ ম্যাচ, মাঠে নামছেন আশরাফুল-নাফিসরা

স্বাধীনতার দিবসে বিশেষ ম্যাচ, মাঠে নামছেন আশরাফুল-নাফিসরা

ছোট ভাইকে গুলি করে হত্যা করলেন সাবেক এমপি প্রার্থী

ছোট ভাইকে গুলি করে হত্যা করলেন সাবেক এমপি প্রার্থী

‘জ্বালানি তেলের দাম বাড়ছে না, মজুতে লাভ নেই’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জ্বালানি তেলের দাম বাড়ছে না, মজুতে লাভ নেই’

চট্টগ্রামে অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

চট্টগ্রামে অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App