×

চট্টগ্রাম

চট্টগ্রামে অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৪:১৬ পিএম

চট্টগ্রামে অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিওসি মোড় এলাকায় রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রনজিত ধর ও বাবুল দে আরও দুইজনসহ দোহাজারীর উদ্দেশে যাওয়ার জন্য সড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় একটি অটোরিকশা থামলে তারা সেটিতে ওঠেন। ঠিক তখনই পেছন থেকে আসা একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে দুটি গাড়িই সড়ক থেকে ছিটকে পড়ে এবং যাত্রীরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনজিত ধর ও বাবুল দেকে মৃত ঘোষণা করা হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদ শেষে দৌলতদিয়া ঘাট দিয়ে ফিরছে কর্মজীবীরা

ঈদ শেষে দৌলতদিয়া ঘাট দিয়ে ফিরছে কর্মজীবীরা

রিকশায় নগর ভবনে এলেন নারী প্রশাসক শিরিন

রিকশায় নগর ভবনে এলেন নারী প্রশাসক শিরিন

শুটিংয়ের পর পোশাক যায় কোথায়—জানেন কি?

শুটিংয়ের পর পোশাক যায় কোথায়—জানেন কি?

মগবাজারে শোরুম বন্ধ: হাতিরঝিল থানার ওসিকে শোকজ

মগবাজারে শোরুম বন্ধ: হাতিরঝিল থানার ওসিকে শোকজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App